১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশীয় অস্ত্র ধরে অপহরণ: পুরাতন ভবনের চিলেকোঠায় আটকে নির্যাতন-চাঁদা দাবী, গ্রেফতার ৩

Din Islam
  • আপডেট এর সময় : ০২:১৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 8

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর কল্যাণপুরের একটি পুরাতন ভবনের ছাদের চিলেকোঠায় বাবা-ছেলেকে আটক করে নিয়ে ভয়াবহ শারীরিক নির্যাতন ও চাঁদা আদায়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

র‍্যাব বলছে, মোহাম্মদপুরের আত্মীয়ের বাসা থেকে ছেলেকে নিয়ে সবুজবাগের বাসায় ফিরছিলেন মাহফুজ। কল্যাণপুর এলাকায় দারুস সালাম জামে মসজিদের নিচে একটি দোকান থেকে পানি কেনার জন্য থামেন তারা। পরে পানি নিয়ে মোটরসাইকেল চালু করতেই ৫-৬ ব্যক্তি দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের। এরপর পার্শ্ববর্তী একটি পুরোনো ভবনের চিলেকোঠায় নিয়ে যাওয়া হয় তাদের। চাঁদার দাবিতে চালানো হয় শারীরিক নির্যাতন। পরে বিকাশের মাধ্যমে চাঁদা আদায় করে ভুক্তভোগীদের ভিডিও করে ভয় দেখিয়ে ছেড়ে দেওয়া হয়।

রবিবার (১৯ জুলাই) রাজধানীর মিরপুর পাইকপাড়া এলাকায় র‍্যাব ৪ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত ‘কল্যাণপুরে ছাদের চিলেকোঠায় বাবা-ছেলেকে অপহরণ করে নিয়ে ভয়াবহ শারীরিক নির্যাতন ও চাঁদা আদায়ের ঘটনায়’ এক সংবাদ সন্মেলনে এসব জানান র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কে. এন. রায় নিয়তি।

গ্রেফতারকৃতরা হলো- মো. বিল্লাল (৩৫), মো. জুম্মন (৩০) এবং শেখ মো. ফয়সাল (৩৫)।

কে. এন. রায় নিয়তি বলেন, কল্যাণপুরে ছাদের চিলেকোঠায় বাবা-ছেলেকে আটক করে নিয়ে ভয়াবহ শারীরিক নির্যাতন ও চাঁদা আদায়ের ঘটনায় র‍্যাব-৪ এর আভিযানিক দল গত (১৮ জুলাই) রাতে দারুস সালাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে তিন জনকে গ্রেফতার করে।

তিনি বলেন, ভুক্তভোগী মো. মাহফুজুর রহমান একজন ব্যবসায়ী। তিনি সবুজবাগ থানা এলাকার বাসিন্দা। গত (২ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১২টার পর মোটরসাইকেলে তার ছেলেকে নিয়ে মোহাম্মদপুরের আত্মীয়ের বাসা থেকে সবুজবাগের বাসায় ফিরছিলেন। পথে কল্যাণপুর এলাকায় দারুস সালাম জামে মসজিদের নিচে একটি দোকান থেকে পানি কেনার জন্য থামেন। পানি নিয়ে মোটরসাইকেল চালু করতেই ৫-৬ ব্যক্তি এসে মাহফুজকে ছেলেসহ দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি গলি দিয়ে একটি পুরোনো ভবনের চিলেকোঠায় নিয়ে যায়। সেখানে আসামিরা ভুক্তভোগীকে ভয়ভীতি প্রদর্শন ও শারীরিক নির্যাতন শুরু করে এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে ব্যাংক হিসাব, মোবাইল ব্যাংকিং ও ফোন তল্লাশী করে পর্যাপ্ত টাকা না পেয়ে বিভিন্ন নিকটাত্মীয়কে ফোন করে টাকা জোগাড় করতে চাপ দেয়। পরে পরিচতি কয়েকজনসহ ভিকটিমের খালাতো ভাইয়ের মাধ্যমে ৫০ হাজার টাকা এনে দেয়। পরবর্তীতে ভিকটিমের মোবাইল ফোন, টাকা-পয়সা ও মোটর সাইকেল রেখে একটি সিএনজিতে উঠিয়ে পাঠিয়ে দেয়।

তিনি বলেন, সিএনজিতে তুলে দেওয়ার আগে তাদের হুমকি দেওয়া হয়, ঘটনা সম্পর্কে পুলিশ বা অন্য কাউকে জানালে আরো ভয়াবহ পরিণতি হবে। পরবর্তীতে ভিকটিম মুগদা মেডিকেল হাসপাতালে দুইদিন ভর্তি থেকে চিৎকসা গ্রহণ করে।

এ ঘটনায় ভুক্তভোগী দারুস সালাম থানায় একটি মামলা করে। পরবর্তীতে র‍্যাব-৪ তিনজন আসামিকে সনাক্ত করে দারুস সালাম এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আসামীদের কে গ্রেফতার করে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসামিরা ঢাকা মহানগরীর দারুস সালাম, শাহাআলী, মিরপুর থানাসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি, মাদক, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের থানায় হস্তান্তর ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান এই কর্মকর্তা।

28 July 2026

দেশীয় অস্ত্র ধরে অপহরণ: পুরাতন ভবনের চিলেকোঠায় আটকে নির্যাতন-চাঁদা দাবী, গ্রেফতার ৩

ট্যাগ :
abc

দেশীয় অস্ত্র ধরে অপহরণ: পুরাতন ভবনের চিলেকোঠায় আটকে নির্যাতন-চাঁদা দাবী, গ্রেফতার ৩

আপডেট এর সময় : ০২:১৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬