মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ২৪
- আপডেট এর সময় : ০২:৪৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / 10
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জন গ্রেফতার।
এদের মধ্যে-ডাকাতির প্রস্তুতি মামলায় ২,চুরি মামলায় ১,মাদাক মামলায় ৩,পরোয়ানা ভুক্ত ১ জনসহ অন্যান্য মামলার ১৭ জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২২ জুলাই ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো-সাইফুল ইসলাম সৌরভ (২৮),পারভেজ গাজী (১৯),আসিফ আহমেদ (২৯),লাভলু হোসেন (৬৪),সাগর (৩৫),সাইফুল ইসলাম (৩০),ইকবাল আহমেদ রানা (৩৫),মন্নান (১৯),রুবেল (২০),সোহেল রানা (২৮),আলাউদ্দিন (২৭), জুবায়ের (২০),মুন্না সেখ (২২),রনি (২২),রাসেল (২৭),সুমন (৪৮),আকবর হোসেন সোহাগ (৩২),পারভেজ (৩২),হৃদয় হোসেন বাহুবলি (২৬),রোপন (২০), রাজন (২৫),সালাম (২১),ইকবাল (২৪) ও আদর (১৮)। এসময় তাদের কাছ থেকে ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫৮ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
ডিসি মো.ইবনে মিজান বলেন,মঙ্গলবার (২১ জুলাই ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ২৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।





















