রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৪২ আসামি গ্রেফতার,২৯ মামলা
- আপডেট এর সময় : ১০:২৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / 11
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ২৯ টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ৩০ জন,ওয়ায়ী বিভাগে ৪৯ জন, মতিঝিল বিভাগে ৫৪ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১১৯ জন, গুলশান বিভাগে ২৯ জন,উত্তরা বিভাগে ৫৬,গোয়েন্দা বিভাগে ৬ জন ও সিটিটিসিতে ১ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে খয়েরী রংয়ের ছাতার কাপড়ের পোড়া অংশ, ছাতার বাট, ১টি সান লাইট ব্যাটারীর অংশ, ছাতার রডের খন্ডিত অংশ, ০৯ ভোল্ট ব্যাটারির খন্ডিত অংশ, বিয়ারিং এর ১২টি বল, জিআই পাইপের খন্ডিত অংশ, ৪৬ পিস ইয়াবা, ২১৬ গ্রাম গাঁজা, ৫০ টাকার নোটের ইয়াবা সেবনের সরঞ্জাম পাইপ, ১ টি বোতলের কর্ক, এক টুকরা ফুয়েল পেপার এবং ১টি মাথা খোলা গ্যাস লাইট, ১৬ টি মোবাইল, ২১ টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড, ১০ টি বিভিন্ন ব্যাংকের চেক বই, ৪৪৩ টি সিমকার্ড ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




















