০২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক দশকের পথচলা উদযাপনে আন্তর্জাতিক মানবাধিকার ও ডিটেকটিভ নিউজ সোসাইটি

Din Islam
  • আপডেট এর সময় : ১২:৫৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 3

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

আন্তর্জাতিক মানবাধিকার ও ডিটেকটিভ নিউজ সোসাইটির (আইএইচআরডিএনএস) ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রাজধানীর ৬৬, পার্ক রোডে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং স্বাগত বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে সংগঠনের প্রয়াত সদস্যদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান এম সাঈদ চৌধুরীসহ কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী, সাংবাদিক, আইনজীবী, সমাজসেবী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান এম সাঈদ চৌধুরী বলেন, গত এক দশকে সংগঠনটি মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার, অনুসন্ধানী সাংবাদিকতা, আইনি সচেতনতা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে। আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী, আধুনিক ও জনমুখী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগঠনটি মানুষের অধিকার রক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও দেশ ও মানুষের কল্যাণে এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানের একপর্যায়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

30 July 2026

এক দশকের পথচলা উদযাপনে আন্তর্জাতিক মানবাধিকার ও ডিটেকটিভ নিউজ সোসাইটি

ট্যাগ :
abc

এক দশকের পথচলা উদযাপনে আন্তর্জাতিক মানবাধিকার ও ডিটেকটিভ নিউজ সোসাইটি

আপডেট এর সময় : ১২:৫৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬