০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারাগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত
Jaffrey Alam
- আপডেট এর সময় : ০৪:১৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
- / 367
সিরাজুল ইসলাম বিজয়, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্য বিষয়কের সামনে রেখে রংপুরের তারাগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র্যালি, অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুবেল রানার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি জিন্নাতুল ইসলাম, কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সহ মহড়ায় বিভিন্ন স্থান থেকে আগত নারী পুরুষ উপস্থিত ছিলেন।
14 September 2026

তারাগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত
ট্যাগ :
অফিসারের আন্তর্জাতিক খবর ইন্টারন্যাশনাল টেলিভিশন উপজেলা একাত্তর নিউজ কুর্শা ইউনিয়নের জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ পালিত তারাগঞ্জে সেচ ক্যানেলের তিস্তায় অসময়ের ভাঙন প্রতিবাদে প্রথম আলো পত্রিকা ফায়ার সার্ভিসের মহড়া দেখে ডিসি মহোদয় যা বললেন বাংলা টিভি চ্যনেল মানববন্ধন মেডিকেল শীর্ষ খবর সর্বশেষ সর্বশেষ খবর সর্বশেষ সংবাদ সারাদেশের খবর স্বাস্থ্য



















