১২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তির বাংলাদেশ গড়তে চান আইজিপি

Din Islam
  • আপডেট এর সময় : ১০:১৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / 5

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর বনানী মাঠে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে বক্তব্যে তিনি এ প্রত্যাশার কথা জানান।

আইজিপি বলেন, দুর্গাপূজার মূল ভাবনা হলো অন্যায়, অবিচার ও বৈষম্য দূর করা। বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে এ উৎসব উদ্‌যাপন করেন।

দেশজুড়ে পূজামণ্ডপের নিরাপত্তা প্রসঙ্গে আলী হোসেন ফকির বলেন, সারা দেশে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন লাখের বেশি সদস্য দায়িত্ব পালন করছেন।

তবে আইনশৃঙ্খলা বাহিনী এত তৎপরতার পরও একটি গোষ্ঠী নিয়ন্ত্রিত পূজা ও কার্যক্রম পরিচালনার কথা বলছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। যারা ঘোলা পানিতে মাছ শিকার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে সুযোগ নিতে চায়, তারাই বলছে।

বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাজের প্রশংসা করেন আইজিপি। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী নিরলসভাবে কাজ করছেন। মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন তারা।

সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে আইজিপি বলেন, দেশের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশে শান্তি প্রতিষ্ঠিত হোক—এটাই তার প্রত্যাশা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এছাড়া ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন, ব্রিটিশ হাইকমিশনার, কানাডা, নরওয়ে,সুইজারল্যান্ড ও নেপালের রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।

17 October 2026

সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তির বাংলাদেশ গড়তে চান আইজিপি

ট্যাগ :

আমাদের ফেইসবুক পেইজ

abc

সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তির বাংলাদেশ গড়তে চান আইজিপি

আপডেট এর সময় : ১০:১৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬