০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার চারটি বার ও হোটেলে একযোগে অভিযান চালাচ্ছে এনবিআর

Din Islam
  • আপডেট এর সময় : ০৬:৪৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / 36

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের বৈধ উৎস, আমদানি বা ক্রয়সংক্রান্ত নথি এবং শুল্ক-মূসক ও আয়কর পরিশোধের তথ্য যাচাই করতে ঢাকার চারটি বার ও হোটেলে একযোগে অভিযান চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

শনিবার (৩ অক্টোবর) সকাল থেকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) চারটি দলের নেতৃত্বে এ অভিযান চলছে। এতে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর)-এর কর্মকর্তারা অংশ নিয়েছেন।

এনবিআর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কয়েকটি বার, রেস্টুরেন্ট, ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউস ও ডিউটি ফ্রি শপে অবৈধ উৎস থেকে অ্যালকোহল বা অ্যালকোহলজাত পণ্য সংগ্রহের অভিযোগ পাওয়া যায়। পাশাপাশি এসব পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে সরবরাহের অভিযোগও রয়েছে। এর পরিপ্রেক্ষিতে আজকের এই সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

বারগুলো হলো– গুলশানের ‘র ক্যানভাস রেস্টুরেন্ট এন্ড বার, ফু-ওয়াং বার, হাবীব হোটেল ইন্টারন্যাশনাল ও উত্তরার মারগারিটা লাউঞ্জ। অভিযানে এসব প্রতিষ্ঠানের অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্যের মজুত যাচাই করা হচ্ছে। একই সঙ্গে এসব পণ্যের বৈধ উৎস, আমদানি ও ক্রয়সংক্রান্ত দলিল, শুল্ক-মূসক ও কর পরিশোধ এবং পণ্যের বৈধতা খতিয়ে দেখা হচ্ছে।

অভিযান শেষে প্রাথমিকভাবে পাওয়া তথ্য ও সার্বিক ফলাফল জানাতে আজ রাত সাড়ে ১০টায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আগারগাঁও কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

12 October 2026

ঢাকার চারটি বার ও হোটেলে একযোগে অভিযান চালাচ্ছে এনবিআর

ট্যাগ :

আমাদের ফেইসবুক পেইজ

abc

ঢাকার চারটি বার ও হোটেলে একযোগে অভিযান চালাচ্ছে এনবিআর

আপডেট এর সময় : ০৬:৪৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬