০৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহ্জালাল ইসলামী ব্যাংক চেয়ারম্যান এ. কে. আজাদ, মোহাম্মদ ইউনুছ-মহিউদ্দিন আহমেদ ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

Jaffrey Alam
  • আপডেট এর সময় : ১০:৩৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / 308

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালক পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন এ. কে. আজাদ। এছাড়া মোহাম্মদ ইউনুছ এবং মহিউদ্দিন আহমেদ ভাইস-চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন।

বুধবার (৮ জানুয়ারি) ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৮৯তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ. কে. আজাদ দেশের বিশিষ্ট শিল্পোদ্যোক্তা এবং সফল ব্যবসায়ী। যিনি ১৯৫৯ সালে ফরিদপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দেশের শীর্ষ স্থানীয় পোষাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান হা-মীম গ্রুপ অব কোম্পানীজ এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি এফবিসিসিআই-এর সাবেক সভাপতি।

পুনর্নির্বাচিত ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ১৯৫৮ সালে মুন্সীগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট শিল্পপতি এবং ব্যবসায়ী মোহাম্মদ ইউনুছ তিন দশকের অধিক সময় যাবৎ কাগজ, আইটি, ইন্স্যুরেন্স, মার্চেন্ট ব্যাংক, এগ্রো সেক্টর, রাবার, বস্ত্র ও হিমাগার শিল্প-বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন। তিনি সোবহান আইস অ্যান্ড কোল্ড স্টোরেজ লিঃ, ইউনুছ কোল্ড স্টোরেজ লিঃ, অনন্ত পেপার মিলস লিঃ, ইউনুছ পেপার মিলস লিঃ, ইউনুছ ফাইন পেপার মিলস লিঃ, ইউনুছ স্পিনিং মিলস লিঃ, ইউনুছ নিউজ প্রিন্ট মিলস লিঃ এবং ইউনুছ অফসেট পেপার মিলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক।

তিনি অনলাইন সংবাদপত্র সোনালীনিউজ ডট কম এর প্রকাশক। এছড়া দৈনিক নয়া দিগন্ত পত্রিকা ও দিগন্ত টেলিভিশন এর সাথে সম্পৃক্ত। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ওয়ার্ডব্রীজ স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য।

তিনি গ্যালাক্সী ফ্লাইং একাডেমী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক। তাছাড়া বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর ভাইস প্রেসিডেন্ট। মোহাম্মদ ইউনুছ বহু সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত রয়েছেন।

পুনর্নির্বাচিত ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ১৯৫৫ সালে ঢাকা জেলার বংশালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মহিউদ্দিন আহমেদ চার দশক যাবৎ ব্যবসা-বাণিজ্যের সাথে সম্পৃক্ত।

তিনি রূপসা ট্রেডিং কর্পোরেশন এবং মহিউদ্দিন অটো হাউজ এর স্বত্বাধিকারী। তাছাড়া তিনি প্যাসিফিক অটোমোবাইলস-এর চেয়ারম্যান। তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ এর ভাইস-চেয়ারম্যান ও ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিঃ-এর একজন স্পন্সর শেয়ার হোল্ডার। তিনি সাউথইস্ট ইউনিভার্সিটি এর প্রাক্তন ভাইস-চেয়ারম্যান এবং গভর্নিং বোর্ডের সদস্য। তাছাড়া তিনি বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর প্রাক্তন পরিচালক। মহিউদ্দিন আহমেদ বহু সামাজিক ও কল্যাণমূলক প্রতিষ্ঠানের সাথে দীর্ঘ দিন যাবৎ জড়িত রয়েছেন।

1 November 2026

শাহ্জালাল ইসলামী ব্যাংক চেয়ারম্যান এ. কে. আজাদ, মোহাম্মদ ইউনুছ-মহিউদ্দিন আহমেদ ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

ট্যাগ :

আমাদের ফেইসবুক পেইজ

abc

শাহ্জালাল ইসলামী ব্যাংক চেয়ারম্যান এ. কে. আজাদ, মোহাম্মদ ইউনুছ-মহিউদ্দিন আহমেদ ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

আপডেট এর সময় : ১০:৩৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫