১১:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কল্যাণপুরে মোহাম্মদপুরের নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল
Din Islam
- আপডেট এর সময় : ১০:১৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 3
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর কল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের একটি মশাল মিছিলের ঘটনা ঘটেছে।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে দারুস সালাম এলাকা থেকে শুরু হয়ে শেরেবাংলা নগর থানা এলাকায় এসে শেষ হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের সেকেন্ড ইন কমান্ড(টুআইসি) মো. ফজলুল হক জানান,সন্ধ্যার দিকে দারুস সালাম থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মশাল মিছিল শুরু হয় এবং সেটি শেরেবাংলা নগর থানা এলাকায় এসে শেষ হয়।
ভিডিওতে দেখা যায়, অর্ধশত লোক নিয়ে মশাল মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্যরা। জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবের নির্দেশনায় এই মশাল মিছিলটি হয়।
31 October 2026

কল্যাণপুরে মোহাম্মদপুরের নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল
ট্যাগ :



















