তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৭
- আপডেট এর সময় : ০৮:৪৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / 4
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৬৭ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে,মোহাম্মদপুরে ২১ জন,আদাবরে ১৭ জন, শেরেবাংলা নগরে ১০ জন,তেজগাঁও থানা ৬ জন,তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৫ জন ও হাতিরঝিল থানায় ৮ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-ইব্রাহিম ইসলাম রবিউল (২০), মো.আকবর হোসেন রুবেল (৩১), মো.রাসেল (৩৫),মেহেদী হাসান (২০),মো.রাইয়ান (৩১), মো.সাগর চাঁন মিয়া (৩৫),মোছা.মালা আক্তার (৩৩),পার্থ সরকার (২৪),মো.রাহুল হোসেন ওরফে রোহান (২৪), মো.ইউসুফ (৪০),মো. লিমন মিয়া (২৫),সুজন (৩০),মো.রাজু (৩৩), মো.রিয়াজ (১৯),মো.মেহেদী হাসান (২৮),
মো.ইউসুফ (২৫),মো.ইমন (২৪),মো.শেখ রাসেল (২৯),মো.আল আমিন (২৫), মো.নান্নু মিয়া (৩৫) ও আব্দুল ওয়াদুদ মানিক (৪০)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আমির হোসেন বাবু (২১),মনোয়ার হোসেন লেদু ওরফে লেদু হাসান (৫০),মো. আরমান (৩৫),মো. শহিদুল ইসলাম (৩৫),মো. নিরব (১৮),মো. শহিদুল ইসলাম (২৬),মো. কামরুজ্জামান (৩৮),মো. শফিকুল ইসলাম (৪৪),ওমর সানী (২৬),আজীম শেখ (৫০),মো. খোকা মিয়া ওরফে খোকন (৪০),মো. ইমন (২৪),মো. মামুন মিয়া (৩০),মো. হাসেম মিয়া (৩৫),মো. ওয়ারিদ হারুন ভূইয়া (৩৩),মো. সুমন মিয়া (৩৪) ও মো. ফাহাদুল ইসলাম (বয়স উল্লেখ নাই)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. ইয়াসিন(২১),মো. ফয়সাল হোসেন (৪০),অর্জুন সরকার (২৩),মো. সোহেল রানা (১৯),মো. লিটন মিয়া (৩৫),মো. হুমায়ুন বাসার ওরফে রাকিব (৩২),মো. আমির হোসেন (৩৭),বাচ্চু শেখ (৪০),মো. জুয়েল (১৮) ও মুজাহিদ (২৩)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আক্তার হোসেন ওরফে রাজন (৩৮),মঈন উদ্দিন (৪২),বিপ্লব দাশ (২৪),মোছা. রুবিনা আক্তার মুক্তা (১৯),আনিছ (৩৯) ও নিলময় চাকমা (বয়স উল্লেখ নাই)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. ফয়সাল (২০),মো. মাজাহারুল ইসলাম (২১),মো. মোরশেদ আলম (৩০),মো. মাজাহারুল ইসলাম (২৭) ও মো. মাসম (১৩)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো.ওসমান শেখ (৪২),মো.শাহিন কাজী (৪৪),মো.বুলবুল (৩৫),মো.রুবেল খান (৩২),মো.আমজাদ হোসেন (৪২), আবুল কালাম আজাদ ওরফে মো.দীপু (৩৭),মো.সুমন (২২) ও মো.বাবু মিয়া (২৫)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


















