মিরপুর মডেল থানা পুলিশের অভিযান, গ্রেফতার ৩৬
- আপডেট এর সময় : ০৯:৫৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / 1
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
মিরপুর মডেল থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গতকাল বুধবার (২৯ জুলাই) মিরপুর মডেল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো-মো. আল-আমিন (২১), মো. আবু সাঈদ (২৯),মো. আকাশ (২৯), মো. দুলাল (৫২),মুরছালিন ইসলাম সামি (২৪), জুবায়েরুল ইসলাম সিজান (২৮),আমিন (১৯) মো. আফছার কাওছার (২২),তাজ উদ্দিন আহমেদ (২৬),মো. সাইফুল ইসলাম (৩২), মো. ফয়জুল হক (২৬),মো. শান্ত কাজী (২৪), মো. ইব্রাহিম (১৯),মো. রাব্বি (১৯),মো. মেহেদী (১৯),মো. তুহিন মোল্লা (৩৯),মো. হাসান (৩২),মো. তাওহিদ মাতব্বর (২৬), মো. শাকিব (২১),মো. বাবুল (২৫),মো. আমির হোসেন (২৫),নুরনবী (২৬),মো. এনামুল হক (৩২),মো. বাবু (২৬),মো. আবু জাফর (২৫), মো. আ. রউফ (৫০),মো. রানা (৫৫),মো. মোশারফ হোসেন (৩৫),মো. রুবেল (৩২), আব্দুল্লাহ আল আসিফ (২৭),নুর আলম (২৫) মো. রাকিব (৫০),মো. রুবেল হোসেন (২৫), মো. হাবিব (৩৯),ছাব্বির আহমেদ অপূর্ব (২১) ও তুহিন আহমেদ তুষার ওরফে তুষার খান (২৩)।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


















