০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টানা বৃষ্টির মধ্যেও শুরু আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচের সিপাহি নিয়োগের বাছাই

Din Islam
  • আপডেট এর সময় : ০১:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • / 1

নিজস্ব প্রতিবেদক,মানি লাইন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচের সিপাহি (পুরুষ) পদে নিয়োগের প্রথম দিনের বাছাই কার্যক্রম বৃহস্পতিবার গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ও ভিডিপি একাডেমিতে শুরু হয়েছে।

প্রথম দিনের বাছাই কার্যক্রমে ঢাকা, নরসিংদী, রাজশাহী ও ঝালকাঠি জেলার প্রার্থীরা অংশ নেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল থেকেই শারীরিক মাপজোক, স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য ধাপের কার্যক্রম শুরু হয়।

প্রতিকূল আবহাওয়া ও টানা বৃষ্টির মধ্যেও পুরো বাছাই কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুরো কার্যক্রম সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতায় পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি বাহিনীর গোয়েন্দা সদস্যরা প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, যাতে কোনো ধরনের অনিয়মের সুযোগ না থাকে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক নিয়োগ প্রক্রিয়া পরিচালনায় বাহিনী অঙ্গীকারবদ্ধ।

30 July 2026

টানা বৃষ্টির মধ্যেও শুরু আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচের সিপাহি নিয়োগের বাছাই

ট্যাগ :
abc

টানা বৃষ্টির মধ্যেও শুরু আনসার ব্যাটালিয়নের ২৮তম ব্যাচের সিপাহি নিয়োগের বাছাই

আপডেট এর সময় : ০১:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬