০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজার দিনব্যাপী আঞ্চলিক জেলা ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৪:৪৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 15

মৌলভীবাজার দিনব্যাপী আঞ্চলিক জেলা ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে

মৌলভীবাজারে আগামী ৫, ৬ ও ৭ই নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার ৩ দিনব্যাপী আঞ্চলিক জেলা ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাবলীগ জামাত বাংলাদেশ, মৌলভীবাজার জেলা মারকাজের উদ্যোগে এই ইজতেমার আয়োজন করা হয়েছে।

আয়োজক সূত্র জানায়, মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সের সম্মুখে অবস্থিত নিজস্ব জায়গায় এই ইজতেমা অনুষ্ঠিত হবে।

ইজতেমার দাওয়াতনামায় উল্লেখ করা হয়, প্রায় ১০০ বছর আগে ভারতের দিল্লিস্থ নিজামুদ্দীন বাংলাওয়ালী মসজিদ হতে হযরত মাওলানা ইলিয়াছ (রহ:) রাসুলুল্লাহ (সা:) ও সাহাবা (রা:)-এর তরীকার অনুসরণে দাওয়াতের এই মেহনত শুরু করেন। বর্তমানেও উক্ত নিজামুদ্দীন বিশ্ব মারকাজ মসজিদ হতে এই কাজ পরিচালনা করা হচ্ছে।

সারা দুনিয়ার মানুষের মধ্যে দ্বীন ইসলাম মানার যোগ্যতা তৈরির লক্ষ্যেই বিশ্ব ইজতেমা ও জেলাভিত্তিক ইজতেমার আয়োজন করা হয়ে থাকে।

তাবলীগ জামাত বাংলাদেশ, মৌলভীবাজারের আমীর মোঃ আব্দুল হাই এবং জেলা তাবলীগের সাথীরা উক্ত জেলা ইজতেমায় ধর্মপ্রাণ মুসলমানদের সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেছেন।

29 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

মৌলভীবাজার দিনব্যাপী আঞ্চলিক জেলা ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে

আপডেট এর সময় : ০৪:৪৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬