০১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রায় ২৯ বছরের কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি মনিরুজ্জামান

Din Islam
  • আপডেট এর সময় : ১১:০৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 5

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. মনিরুজ্জামান প্রায় ২৯ বছরের কর্মজীবন শেষে আগামী ৩০ অক্টোবর অবসরে যাচ্ছেন। তার অবসর উপলক্ষে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

গতকাল মঙ্গলবার সকালে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তিজীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন উপস্থিত পুলিশ কর্মকর্তারা।

সভাপতির বক্তব্যে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, মো. মনিরুজ্জামান অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের মর্যাদা বাড়িয়েছেন। তিনি বিদায়ী কর্মকর্তার অবসর-পরবর্তী সুস্থতা ও সুন্দর পারিবারিক জীবন কামনা করেন।

বিদায়ী অতিরিক্ত আইজি মো. মনিরুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া চান।

মো. মনিরুজ্জামান ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা হিসেবে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে যোগ দেন। কর্মজীবনের সর্বশেষ পর্যায়ে তিনি অতিরিক্ত আইজি হিসেবে পুলিশ টেলিকম সংস্থায় দায়িত্ব পালন করেন।

পেশাগত দক্ষতা ও অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ছয়টি আইজিপি ব্যাজ পেয়েছেন। এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদানের জন্য দুইবার জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত হয়েছেন।

ব্যক্তিজীবনে মো. মনিরুজ্জামান বিবাহিত। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা। তার স্ত্রী তাপতুন নাসরীন পুলিশ সদর দপ্তরে উপমহাপরিদর্শক (ডিআইজি, হেডকোয়ার্টার্স) হিসেবে কর্মরত রয়েছেন।

28 October 2026

প্রায় ২৯ বছরের কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি মনিরুজ্জামান

ট্যাগ :

আমাদের ফেইসবুক পেইজ

abc

প্রায় ২৯ বছরের কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি মনিরুজ্জামান

আপডেট এর সময় : ১১:০৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬