০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজার শিশুদের চিকিৎসায় সাড়ে ১ কোটি টাকার বেশি অনুদান সংগ্রহ করলেন হামজা চৌধুরী

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৫:৪৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 18

গাজার শিশুদের চিকিৎসায় সাড়ে ১ কোটি টাকার বেশি অনুদান সংগ্রহ করলেন হামজা চৌধুরী

যুদ্ধবিধ্বস্ত গাজার মানবিক সংকটে বিপর্যস্ত শিশুদের চিকিৎসার্থে ১ লাখ পাউন্ডের (প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা) বেশি তহবিল সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। লন্ডনে আয়োজিত এই মহৎ উদ্যোগে তাঁকে সহযোগিতা করেছে যুক্তরাজ্যভিত্তিক ক্রীড়া সংগঠন ‘নুজুম স্পোর্টস’। সংগৃহীত এই পুরো অর্থ গাজার শিশুদের জীবন রক্ষায় কাজ করা দাতব্য সংস্থা ‘চিলড্রেন নট নাম্বার্স’-এর মাধ্যমে জরুরি চিকিৎসাসেবা ও বিদেশে স্থানান্তরের কাজে ব্যয় করা হবে। খেলাধুলার পাশাপাশি এমন মানবিক কার্যক্রমে যুক্ত থাকতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করে হামজা বলেন, মানুষের এই অসীম দুর্ভোগের তুলনায় অবদানটি সামান্য হলেও প্রতিটি প্রচেষ্টাই ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ফিলিস্তিনের জনগণের কষ্ট লাঘব এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সকলের কাছে দোয়াও প্রার্থনা করেছেন তিনি।

29 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

গাজার শিশুদের চিকিৎসায় সাড়ে ১ কোটি টাকার বেশি অনুদান সংগ্রহ করলেন হামজা চৌধুরী

আপডেট এর সময় : ০৫:৪৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬