০২:০১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরিষাবাড়ী পৌরসভা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুদকের ঝটিকা অভিযান

Jakir Hossain
  • আপডেট এর সময় : ১১:৩১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 15

সরিষাবাড়ী পৌরসভা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুদকের ঝটিকা অভিযান

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা কার্যালয় এবং পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আকস্মিক অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১ নভেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের উপ-পরিচালক (অতিঃ দায়িত্ব) মো. কামরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মনির উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে অনিয়মের লিখিত অভিযোগ পায় দুদক। তারই ধারাবাহিকতায় রবিবার বেলা ১২ টার দিকে সরিষাবাড়ী পৌরসভা কার্যালয়ে অভিযান চালায় দুদক। এসময় দুদকের একটি টিম পৌরসভা কার্যালয়ে গিয়ে বিভিন্ন নথিপত্র ও দাপ্তরিক কার্যক্রম খতিয়ে দেখেন। পরে তারা পৌর এলাকার বাউশী বাজারের বিভিন্ন স্থানে চলমান ও পূর্বে করা উন্নয়নমূলক প্রকল্পের কাজ সরেজমিনে ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি ও মান পর্যবেক্ষণ করেন।
​অভিযানের সময় দুদক টিম সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বিভিন্ন প্রকল্পের বিষয়ে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় দুদকের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট প্রকল্পের লোকজন উপস্থিত ছিলেন। কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে দুদকের এমন তদারকি কার্যক্রম এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করেছে।
এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক (অতিঃ দায়িত্ব) মো. কামরুজ্জামান বলেন, সাবেক মেয়র মনির উদ্দিনের বিরুদ্ধে দূর্নীতির বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় থেকে আমাদের অভিযান টিমে পাঠানো হয়েছে। তিনটি প্রকল্পের বিরুদ্ধে অভিযোগ ছিলো। আমরা সরেজমিনে গিয়ে প্রকল্প গুলো দেখেছি। কাজ কিছুটা দৃশ্যমান মনে হলো। তবে পুরোপুরি কাজ সম্পুর্ন হয়েছে কিনা সেটা কাগজপত্র দেখে বুঝা যাবে।
2 November 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

সরিষাবাড়ী পৌরসভা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুদকের ঝটিকা অভিযান

আপডেট এর সময় : ১১:৩১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬