০৪:০১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পত্রিকা ছেঁড়া স্বাধীন গণমাধ্যমের জন্য অশনিসংকেত: জেজেইউ

Jakir Hossain
  • আপডেট এর সময় : ১২:৫০:১৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 23

পত্রিকা ছেঁড়া স্বাধীন গণমাধ্যমের জন্য অশনিসংকেত: জেজেইউ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান কর্তৃক লাইভ অনুষ্ঠানে একটি জাতীয় দৈনিক পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)। সংগঠনটি মনে করে, প্রকাশিত সংবাদ বা মতামতের প্রতি দ্বিমত কিংবা আপত্তি থাকা স্বাভাবিক হলেও রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে প্রকাশ্যে এমন আচরণ অনাকাঙ্ক্ষিত এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য হুমকিস্বরূপ। দ্বিমত বা অসন্তোষ প্রকাশের ক্ষেত্রে যুক্তি ও পাল্টা বক্তব্যের মাধ্যমেই জবাব দেওয়া উচিত।

গণমাধ্যমের স্বাধীনতা বলতে সমালোচনার উর্ধ্বে থাকা বোঝায় না, তবে নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করা আবশ্যক। সংবাদপত্রের কোনো প্রতিবেদনে সংক্ষুব্ধ হলে প্রতিকার পাওয়ার জন্য প্রেস কাউন্সিলকে স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী সংস্থা হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছে জেজেইউ।

এছাড়া, সম্প্রতি দৈনিক ‘আমার দেশ’ কার্যালয়ে ককটেল হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি। তারা স্মরণ করিয়ে দেয় যে, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মূল লক্ষ্য ছিল স্বাধীন গণমাধ্যম, আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করা। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে জেজেইউ।

2 November 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

পত্রিকা ছেঁড়া স্বাধীন গণমাধ্যমের জন্য অশনিসংকেত: জেজেইউ

আপডেট এর সময় : ১২:৫০:১৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬