০৬:২২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে ৩২নং কালাই সরদারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটির পরিচিতি সভা

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০২:৪৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 23

কালকিনিতে ৩২নং কালাই সরদারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটির পরিচিতি সভা

মাদারীপুরের কালকিনি উপজেলার ৩২নং কালাই সরদারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি বি এম মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান।

সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। বিদ্যালয়টিকে উপজেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

এ সময় বিদ্যালয়ের উন্নয়নে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রস্তাবনা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—প্রতিমাসে নিয়মিত অভিভাবক সভা আয়োজন, শ্রেণিকক্ষে পাঠদানের সময় শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত রাখা এবং এসব বিষয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের মাধ্যমে নিয়মিত তদারকি করা। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

পরিচিতি সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক বাদল তালুকদার, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক বি এম রেজাউল, মহরদ্দির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু তাহের কালাম, পূর্ব এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাঞ্চন হাওলাদার, সাংবাদিক শাহ্ জালাল সরদার, ম্যানেজিং কমিটির সদস্য তোতা মিয়া ও নাজমুল হোসেনসহ অনেকে।

সভায় পরিচিতি পর্ব শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকা নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। এ সময় এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

2 November 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

কালকিনিতে ৩২নং কালাই সরদারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটির পরিচিতি সভা

আপডেট এর সময় : ০২:৪৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬