০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে শ্রমিক আন্দোলন: দুই দফায় বিক্ষোভ চেষ্টা, মোট গ্রেফতার ২৯

Din Islam
  • আপডেট এর সময় : ০২:৪০:১৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 3

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ন্যুনতম মুজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মিরপুরে শ্রমিকদের তৃতীয় দিনে সড়কে নামতে দেয়নি পুলিশ। দুই দফায় আন্দোলনকারীরা সড়কে নামার চেষ্টা করলে তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় গতকাল থেকে আজ পর্যন্ত মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানানো হয়।

সোমবার (০২ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপ কমিশনার আবু নাসের রিকাবদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

মিরপুর গোল চত্বর এলাকায় এলাকায় উপস্থিত হয়ে রিকাবদার বলেন, আজ শ্রমিকরা দুই দফায় রাস্তায় নামার চেষ্টা করেছিলো। তাদের শান্তিপূর্ণভাবে সরিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, সোমবার সকাল থেকে দুই দফা শ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। শ্রমিকদের সরিয়ে দিতে মিরপুর-১৪ এলাকায় আন্দোলনকারীদের একবার ধাওয়া দেওয়া দেয় এবং আরেক দফা মিরপুর-২ এলাকায় টিয়ারসেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়।

এদিন সকাল ১১ টার দিকে মিরপুর-৬ নাম্বার শিয়ারবাড়ী ও পূরবী এলাকার কয়েকটি গার্মেন্ট থেকে শ্রমিকরা মিরপুর-২ নাম্বার দিয়ে দশ নাম্বার এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করছিলো৷ সে সময় পুলিশের পক্ষ থেকে একটি টিয়ারসেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়।

এর আগে সকাল নয়টায় মিরপুর-১৪ নম্বর এলাকায় জড়ো হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে নিজ নিজ কারখানায় ফিরে যান।

এদিকে আন্দোলন থেকে পুলিশের গাডিতে আগুন ও ভাংচুর ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে জানিয়ে মিরপুর বিভাগের উপ কমিশনার আবু নাসের রিকাবদার বলেন, আরোও মামলা হবে৷ গতকাল সন্ধ্যা পর্যন্ত ১৯ জন গ্রেফতার ছিলো৷ আজ দুপুর পর্যন্ত মোট ২৯ জন গ্রেফতার করা হয়েছে৷

এর আগে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিএমপি যুগ্ম কমিশনার (ক্রাইম ও প্রিভেনশন উত্তর) মো. মহিদুল ইসলাম বলেন, এই শ্রমিকদের সাথে কোনো ধরনের দুষ্কৃতিকারী, যারা রাস্তাঘাট বন্ধ করে, যারা আইন লঙ্ঘন করে আইন-শৃঙ্খলা অবনতি করতে চায়, তাদের কোনো সুনির্দিষ্ট এখানে উদ্দেশ্য থাকতে পারে। যেই হোক, আমাদের কাছে যারা আইন অমান্য করছে, আইন লঙ্ঘন করছে, আইন-শৃঙ্খলা অবনতি করতে চাচ্ছে বা করছে, তারা আমাদের দৃষ্টিতে অপরাধী। আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি।

গ্রেফতারকৃতদের পরিচয় পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে কোনো অপরাধীর বিশেষ কোনো পরিচয় নাই। যারা আইন অমান্য করছে, আইন অমান্য করে জনগণের জানমালের নিরাপত্তা বা রাষ্ট্রীয় সম্পত্তি বা সম্পদের হানী করার চেষ্টা করছে তারা আমাদের দৃষ্টিতে অপরাধী। আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি।

2 November 2026

মিরপুরে শ্রমিক আন্দোলন: দুই দফায় বিক্ষোভ চেষ্টা, মোট গ্রেফতার ২৯

ট্যাগ :

আমাদের ফেইসবুক পেইজ

abc

মিরপুরে শ্রমিক আন্দোলন: দুই দফায় বিক্ষোভ চেষ্টা, মোট গ্রেফতার ২৯

আপডেট এর সময় : ০২:৪০:১৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬