১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পল্লবীতে যুবক্কে কুপিয়ে হত্যা
Jaffrey Alam
- আপডেট এর সময় : ০৬:১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
- / 255
রাজধানীর পল্লবী এলাকায় দুর্বৃত্তরা কুপিয়ে এক যুবককে হত্যা করেছে। তাঁর নাম ফয়সাল। আজ শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, পল্লবী থানাধীন মিরপুর–১২–তে বিহারি ক্যাম্পের কাছে ফয়সাল (২৫) ও রাশেদ (২৪) নামের দুই যুবককে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ কলেজের মর্গে রাখা হয়েছে। আর আহত রাশেদ হাসপাতালে চিকিৎসাধীন।
জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক মোখলেছুর রহমান বলেন, পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা এ দুজনকে কুপিয়ে জখম করেছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
28 July 2026

পল্লবীতে যুবক্কে কুপিয়ে হত্যা
ট্যাগ :



















