১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দায়িত্ব বুঝে নিলেন নতুন আইজিপি বাহারুল আলম

Jaffrey Alam
  • আপডেট এর সময় : ০২:০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • / 84

পুলিশের ৩৩তম মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নিয়েছেন বাহারুল আলম।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে তিনি বিদায়ী আইজিপি মো. ময়নুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন।বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, সকালে আইজিপি পদে দায়িত্ব পাওয়া বাহারুল আলম পুলিশ সদরদপ্তরে আসেন। সেখানে আনুষ্ঠানিকভাবে বিদায়ী আইজিপির কাছ থেকে তার দায়িত্ব বুঝে নেন। এরপর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।

অন্যদিকে বিদায়ী আইজিপি ময়নুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তিনি সরকারের কোনো একটি মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব পেতে যাচ্ছেন।

এর আগে বুধবার এক প্রজ্ঞাপনে প্রাক্তন অতিরিক্ত আইজিপি বাহারুল আলমকে আগামী দুই বছরের জন্য পুলিশের মহাপরিদর্শক করে সরকার। নবাগত পুলিশপ্রধান একসময় পুলিশের বিশেষ শাখার এসবির প্রধান ছিলেন। দুই দফা পদোন্নতিবঞ্চিত এই কর্মকর্তা ২০২০ সালে অবসরে যান। পুলিশে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন।

২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদরদপ্তরের শান্তিরক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কর্মরত ছিলেন বাহারুল আলম। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন।

29 July 2026

দায়িত্ব বুঝে নিলেন নতুন আইজিপি বাহারুল আলম

ট্যাগ :
abc

দায়িত্ব বুঝে নিলেন নতুন আইজিপি বাহারুল আলম

আপডেট এর সময় : ০২:০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪