০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদির জানাজা ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

  • আপডেট এর সময় : ০৪:৪১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / 135

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এসময় মানিক মিয়া এভিনিউতে যানবাহন চলাচল সীমিত থাকবে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, জানাজা আয়োজনের সুবিধার্থে খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। তখন সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে নগরবাসীকে কিছু নির্দেশনা অনুসরণের অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

বিকল্প সড়ক

• মিরপুর রোড থেকে ফার্মগেট ভায়া মানিক মিয়া এভিনিউগামী যানবাহনের ক্ষেত্রে মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট ও সোনারগাঁও অভিমুখী যানবাহন গণভবন ক্রসিং, লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে গমন করবে।

• ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউ ভায়া ইন্দিরা রোডগামী যানবাহন ফার্মগেট থেকে খেজুর বাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিংয়ে বামে মোড় নিয়ে লেক রোড-গণভবন ক্রসিংয়ের দিকে গমন করবে।

• ধানমন্ডি থেকে ফার্মগেটগামী যানবাহনের ক্ষেত্রে ধানমন্ডি ২৭ থেকে আগত যানবাহন আসাদগেট-গণভবন ক্রসিংয়ে ডানে ইউটার্ন করে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে গমনাগমন করবে।

• আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিংগামী যানবাহন আসাদগেটের বামে মোড় নিয়ে গণভবন ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে গমন করবে।

• এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন খেজুরবাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিংয়ে বামে মোড় নিয়ে লেক রোডে বামে মোড় নিয়ে আসাদগেটে সোজা পথে ধানমন্ডির দিকে গমন করবে।

• মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭ গামী যানবাহন চলাচলের ক্ষেত্রে মানিক মিয়া এভিনিউ থেকে ব্লকেড সরিয়ে ফেলা হবে। ফলে মিরপুর রোড থেকে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী, শিশুমেলা, গণভবন ও আসাদগেট থেকে সোজা ধানমন্ডি ২৭-এর দিকে গমনাগমন করবে।

• এলিভেটেড এক্সপ্রেসওয়েগামী যানবাহনগুলোকে জানাজার সময় ফার্মগেট এক্সিট র‌্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।

এছাড়া, নিরাপত্তার স্বার্থে ও বিড়ম্বনা এড়াতে জানাজায় আগত সর্বসাধারণকে কোনো প্রকার ব্যাগ বা ভারী জিনিসপত্র বহন না করার জন্য অনুরোধ করা হয়েছে। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ডিএমপি নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

29 July 2026

ওসমান হাদির জানাজা ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

ট্যাগ :
abc

ওসমান হাদির জানাজা ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

আপডেট এর সময় : ০৪:৪১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫