০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: সন্দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে দুইজন আটক
- আপডেট এর সময় : ১০:৫৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / 215
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর অংশ হিসেবে চট্টগ্রামের সন্দ্বীপে বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন সন্দ্বীপ চট্টগ্রামের সন্দ্বীপ থানাধীন মুন্সীর হাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা থেকে আবুল বাশার মানিক (৫৫) ও মহিম উদ্দীন দীপু (২৫) নামের দুইজনকে আটক করা হয়।
কোস্ট গার্ডের ভাষ্যমতে, আটককৃত দু’জন নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতাকর্মী হিসেবে পরিচিত।
পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।
29 July 2026

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: সন্দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে দুইজন আটক
ট্যাগ :



















