০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেভিল হান্ট ফেজ-২: সারাদেশে গ্রেফতার ৮ হাজার ৫৯৭ জন

  • আপডেট এর সময় : ০৩:২৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / 137

অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন পর্যন্ত দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনা করছে সরকার। এ অভিযানে এখন পর্যন্ত মোট ৮ হাজার ৫৯৭ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

শাহাদাত হোসাইন জানান, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে মোট গ্রেফতার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। এসময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

এছাড়া পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ২ লাখ ৫৮ হাজার ১৬৮টি মোটরসাইকেল ও ২ লাখ ৬৪ হাজার ৪১১টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ৩ হাজার ৩৯৪টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়।

29 July 2026

ডেভিল হান্ট ফেজ-২: সারাদেশে গ্রেফতার ৮ হাজার ৫৯৭ জন

ট্যাগ :
abc

ডেভিল হান্ট ফেজ-২: সারাদেশে গ্রেফতার ৮ হাজার ৫৯৭ জন

আপডেট এর সময় : ০৩:২৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫