১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশের লুণ্ঠিত অস্ত্রের সন্ধান দিলে মিলবে ৫ লাখ টাকা পুরস্কার
- আপডেট এর সময় : ০১:০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / 202
পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে সরকার। এগুলোর প্রকৃত সন্ধানদাতাদের ৫ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।
পুরস্কারের পরিমাণ জানিয়ে তিনি বলেন, এলএমজিতে পাঁচ লাখ, এসএমজিতে দেড় লাখ, চায়না রাইফেলে এক লাখ এবং পিস্তল ও শটগানে ৫০ হাজার টাকা দেওয়া হবে। প্রতি রাউন্ড গুলির জন্যও পুরস্কার থাকছে ৫০০ টাকা।
লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত সন্ধানদাতাকে কাছের থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। সন্ধানদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানান এআইজি শাহাদাত।
29 July 2026

পুলিশের লুণ্ঠিত অস্ত্রের সন্ধান দিলে মিলবে ৫ লাখ টাকা পুরস্কার
ট্যাগ :



















