০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর চূড়ান্ত প্রতিবেদন জমা

  • আপডেট এর সময় : ০৫:২৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / 54

প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বেতন ও ভাতা কাঠামো পর্যালোচনার লক্ষ্যে গঠিত সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫-এর চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

জানা গেছে, অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রীত হয়ে সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫ গঠনের সদয় অনুমোদন প্রদান করেন। বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান এ কমিটির সভাপতি।

বুধবার(২৮ জানুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে কমিটির সভাপতির নেতৃত্বে কমিটির সদস্যরা অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫-এর চূড়ান্ত প্রতিবেদন পেশ করেন।এসময় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন চূড়ান্ত প্রতিবেদন গ্রহণকালে অর্থ উপদেষ্টা কমিটির সদস্যদের ধন্যবাদ জানান এবং সশস্ত্র বাহিনীর মতো একটি গুরুত্বপূর্ণ ও কষ্টসহিষ্ণু দায়িত্ব পালনের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব সুচারুভাবে সম্পন্ন করার জন্য তাদের প্রশংসা করেন।

29 July 2026

সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর চূড়ান্ত প্রতিবেদন জমা

ট্যাগ :
abc

সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর চূড়ান্ত প্রতিবেদন জমা

আপডেট এর সময় : ০৫:২৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬