০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএমপির তিন কর্মকর্তাকে বদলি
- আপডেট এর সময় : ০৬:৩২:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / 28
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত অফিস আদেশে এ রদবদল করা হয়।
বদলি কর্মকর্তাদের মধ্যে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আব্দুল কাদেরকে সচিবালয়-নিরাপত্তা বিভাগে, সচিবালয়-নিরাপত্তা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ওমর আলীকে ট্রাফিক তেজগাঁও বিভাগে এবং তেজগাঁও ট্রাফিক বিভাগের অনীশ কীর্ত্তনীয়াকে লালবাগ বিভাগে (পেট্রোল-কোতোয়ালী) পদায়ন করা হয়েছে।

29 July 2026

ডিএমপির তিন কর্মকর্তাকে বদলি
ট্যাগ :




















