১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিতে ছাত্রীকে আক্রমণ-ধর্ষণচেষ্টার ঘটনায় সন্দেহভাজনের পরিচয় চেয়ে পুলিশ সদরদপ্তরের বার্তা

Din Islam
  • আপডেট এর সময় : ০৩:০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / 33

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা এক সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় ওই ব্যক্তির তথ্য দিতে জনসাধারণের সহযোগিতা চেয়ে জরুরি জনসচেতনতামূলক বার্তা প্রকাশ করেছে পুলিশসদর দপ্তর।

শনিবার (১৬ মে) সকালে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো ওই বার্তায় বলা হয়, কেউ যদি সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তির পরিচয়, অবস্থান বা সংশ্লিষ্ট কোনো তথ্য জেনে থাকেন, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

বার্তায় আরও উল্লেখ করা হয়, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং নির্ভরযোগ্য তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে।

এ বিষয়ে তথ্য দিতে হোয়াটসঅ্যাপ নম্বর 01320-089305-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জনস্বার্থে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।

29 July 2026

জাবিতে ছাত্রীকে আক্রমণ-ধর্ষণচেষ্টার ঘটনায় সন্দেহভাজনের পরিচয় চেয়ে পুলিশ সদরদপ্তরের বার্তা

ট্যাগ :
abc

জাবিতে ছাত্রীকে আক্রমণ-ধর্ষণচেষ্টার ঘটনায় সন্দেহভাজনের পরিচয় চেয়ে পুলিশ সদরদপ্তরের বার্তা

আপডেট এর সময় : ০৩:০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬