০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কামরাঙ্গীরচরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেফতার ২

Din Islam
  • আপডেট এর সময় : ০৭:৪৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 17

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর কামরাঙ্গীরচরে মোহাম্মদ হোসেন (২৭) হত্যা মামলায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- মো. পরান (২০) ও মো. ইমরান (২০)। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা চাকু উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৬ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

কামরাঙ্গীরচর থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, সোমবার (১৫ জুন) রাতে কামরাঙ্গীরচর থানার পূর্ব ইসলাম নগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। ঘটনায় জড়িতরা যেন গা-ঢাকা দিতে না পারে সে লক্ষ্যে পুলিশ বিভিন্ন স্থানে তাৎক্ষণিক চেকপোস্ট স্থাপন করে এবং বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে কামরাঙ্গীরচর থানা নূরবাগ এলাকা থেকে সোমবার দিনগত রাত আনুমানিক দেড়টার দিকে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা চাকু উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা সংঘটিত হয়। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

28 July 2026

কামরাঙ্গীরচরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেফতার ২

ট্যাগ :
abc

কামরাঙ্গীরচরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেফতার ২

আপডেট এর সময় : ০৭:৪৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬