০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড: আনসার সদস্যদের সাহসী পদক্ষেপে রক্ষা পেল গুরুত্বপূর্ণ স্থাপনা

Din Islam
  • আপডেট এর সময় : ০১:২০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 15

নিজস্ব প্রতিবেদক,মানি লাইন

খুলনার বটিয়াঘাটা উপজেলার হোগলাডাঙ্গা পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বাংলাদেশ আনসারের দায়িত্বরত সদস্যদের তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

বুধবার (১৫ জুলাই) হোগলাডাঙ্গা পাওয়ার গ্রিডে হঠাৎ আগুনের সূত্রপাত হলে দায়িত্বরত আনসার সদস্যরা দ্রুত পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসেন। তারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানোর পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

সময়োপযোগী পদক্ষেপের কারণে গুরুত্বপূর্ণ এ জাতীয় স্থাপনাটি বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

29 July 2026

পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড: আনসার সদস্যদের সাহসী পদক্ষেপে রক্ষা পেল গুরুত্বপূর্ণ স্থাপনা

ট্যাগ :
abc

পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড: আনসার সদস্যদের সাহসী পদক্ষেপে রক্ষা পেল গুরুত্বপূর্ণ স্থাপনা

আপডেট এর সময় : ০১:২০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬