০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বনানীতে ১১ তলা ভবনে আগুন

  • আপডেট এর সময় : ০৭:৩৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 45

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনের ১১ তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও দুটি ইউনিট রওনা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানীর ১২ নম্বর রোডের ৪৪ নম্বর বাসার পাশের কাঁচাবাজার এলাকায় অবস্থিত ১১ তলা একটি ভবনের ১১ তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইনস্পেকটর আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রাথমিকভাবে বারিধারা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

15 September 2026

বনানীতে ১১ তলা ভবনে আগুন

ট্যাগ :
abc

বনানীতে ১১ তলা ভবনে আগুন

আপডেট এর সময় : ০৭:৩৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬