০৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘Used Spare Parts’-এর আড়ালে ৩ বিলাসবহুল গাড়ি জব্দ: চট্টগ্রাম বন্দরে ১২ কোটি টাকার চালান উদ্ধার

Jakir Hossain
  • আপডেট এর সময় : ১১:২১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / 29

‘Used Spare Parts’-এর আড়ালে ৩ বিলাসবহুল গাড়ি জব্দ

পুরোনো যন্ত্রাংশের (Used Spare Parts) ঘোষণায় জাপান থেকে আনা একটি কনটেইনারে চট্টগ্রাম বন্দরে তল্লাশি চালিয়ে তিন-তিনটি বিলাসবহুল পূর্ণাঙ্গ গাড়ি জব্দ করেছেন কাস্টমস গোয়েন্দারা। খালাসের অপচেষ্টাকালে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা কনটেইনারটি খুলে আংশিক বিচ্ছিন্ন অবস্থায় Lexus LX 600, Lexus SC 430 এবং BMW M5 মডেলের প্রিমিয়াম গাড়িগুলো উদ্ধার করেন। একই চালানে মেলে জনপ্রিয় Honda B18C Type R Engine, গাড়ির কাট-বডি (Front Half/Half-cut), ব্যবহৃত টায়ার এবং অন্যান্য মূল্যবান গাড়ির পার্টস।

প্রাথমিক অনুসন্ধান ও কাস্টমস সূত্র জানায়, চালানটি বন্দরে আসার পর প্রায় এক মাস অতিবাহিত হলেও শুল্ক ফাঁকির উদ্দেশ্যে intentionally কোনো বিল অব এন্ট্রি দাখিল করা হয়নি। মূল লক্ষ্য ছিল শুল্ক কর্তৃপক্ষের চোখ এড়িয়ে নিলাম প্রক্রিয়ার সুযোগ নিয়ে কম মূল্যে চালানটি খালাস করে নেওয়া। তবে গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে কাস্টমস গোয়েন্দাদের একটি দল জালিয়াতির এই বড় চক্রান্ত নস্যাৎ করে দেয়।

অভিযানকারী কর্মকর্তারা জানান, চালানটির ‘Essential Character’ বা মৌলিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে দেখা গেছে, আলাদা রাখা অংশগুলো জুড়ে দিলেই পূর্ণাঙ্গ গাড়িতে রূপ নেয়। উদ্ধারকৃত গাড়ি, উচ্চক্ষমতাসম্পন্ন ইঞ্জিন ও পার্টসের আনুমানিক সম্মিলিত বাজারমূল্য প্রায় ৯.৫ থেকে ১২ কোটি টাকা। মিথ্যা ঘোষণা দিয়ে আনা এই চালানের আমদানিমূল্য, পেমেন্ট মাধ্যম এবং বাণিজ্যিক দলিলপত্র যাচাই করা হচ্ছে। একই সঙ্গে এই বিপুল অঙ্কের আমদানির নেপথ্যে সম্ভাব্য মানি লন্ডারিং বা অর্থ পাচারের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখতে জোর তদন্ত শুরু হয়েছে।

14 September 2026

‘Used Spare Parts’-এর আড়ালে ৩ বিলাসবহুল গাড়ি জব্দ: চট্টগ্রাম বন্দরে ১২ কোটি টাকার চালান উদ্ধার

abc

আপডেট এর সময় : ১১:২১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬