০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপিতে টানা ছয় মাস শ্রেষ্ঠ ডিসি মোস্তাক সরকার

Din Islam
  • আপডেট এর সময় : ০৫:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 4

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অবদান রাখায় টানা ছয় মাস ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শ্রেষ্ঠ উপ-পুলিশ কমিশনার (ডিসি) নির্বাচিত হয়েছেন মিরপুর বিভাগের ডিসি মো. মোস্তাক সরকার। ২০২৪ সালের ৫ আগস্টের পর এ নিয়ে টানা ছয়বার শ্রেষ্ঠ ডিসির স্বীকৃতি পেলেন তিনি।

সর্বশেষ আগস্ট মাসের মূল্যায়নেও শ্রেষ্ঠ ডিসি নির্বাচিত হয়েছেন মোস্তাক সরকার। এর আগে মার্চ, এপ্রিল, মে, জুন ও জুলাই মাসেও তিনি একই স্বীকৃতি পেয়েছিলেন। ফলে টানা ছয় মাস শ্রেষ্ঠ ডিসি নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন শ্রেণিতে নির্বাচিত পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ ডিসি নির্বাচন করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন সূচকে সংশ্লিষ্ট বিভাগের কার্যক্রম বিবেচনা করা হয়।

ডিএমপির মিডিয়া এণ্ড পাবলিক রিলেশন্স বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, আগস্ট মাসের মূল্যায়নে ডিএমপির অপরাধ বিভাগের মধ্যে মিরপুর বিভাগ শ্রেষ্ঠ হওয়ার পাশাপাশি শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেয়েছে মিরপুর মডেল থানা। দ্বিতীয় হয়েছে উত্তরা-পশ্চিম থানা এবং তৃতীয় শাহজাহানপুর থানা।

সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে প্রথম হয়েছেন মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আবুল বাসার মোল্যা। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন পিপিএম।

শ্রেষ্ঠ এসআই হিসেবে প্রথম হয়েছেন মিরপুর থানার এসআই মো. দেলোয়ার হোসেন। দ্বিতীয় হয়েছেন যাত্রাবাড়ী থানার এসআই মহিবুল্লাহ এবং তৃতীয় হয়েছেন বনানী থানার এসআই জুম্মান খান।

এএসআইদের মধ্যে প্রথম হয়েছেন মোহাম্মদপুর থানার এএসআই মো. কামাল উদ্দিন। দ্বিতীয় হয়েছেন যাত্রাবাড়ী থানার এএসআই মো. আখতারুজ্জামান মণ্ডল পলাশ এবং তৃতীয় হয়েছেন পল্টন থানার এএসআই মো. নাজিম উদ্দিন।

ডিএমপির গোয়েন্দা বিভাগের মধ্যে আগস্ট মাসে শ্রেষ্ঠ হয়েছে গোয়েন্দা-লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এনায়েত কবীর সোয়েব পিপিএম-সেবা।

ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্টদের মধ্যে প্রথম হয়েছেন মিরপুর ট্রাফিক জোনের সার্জেন্ট মো. সামসুদ্দীন সরকার এবং দ্বিতীয় হয়েছেন যাত্রাবাড়ী ট্রাফিক জোনের সার্জেন্ট টুটুল মালো।

সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন বিভাগের উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

14 September 2026

ডিএমপিতে টানা ছয় মাস শ্রেষ্ঠ ডিসি মোস্তাক সরকার

ট্যাগ :
abc

ডিএমপিতে টানা ছয় মাস শ্রেষ্ঠ ডিসি মোস্তাক সরকার

আপডেট এর সময় : ০৫:৫১:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬