০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গণভবনের পেছনে বাণিজ্য মেলার মাঠে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, এলাকা ঘিরে রেখেছে পুলিশ

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০১:৪১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 20

গণভবনের পেছনে বাণিজ্য মেলার মাঠে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, এলাকা ঘিরে রেখেছে পুলিশ

রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনের পেছনের সাবেক বাণিজ্য মেলার মাঠ থেকে বিপুল পরিমাণ ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সাবেক বাণিজ্য মেলার মাঠে অভিযান চালিয়ে ২০টিরও বেশি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়। অভিযানের পর থেকে পুরো এলাকা ঘিরে রেখেছে এসআরবি এবং সেখানে সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উদ্ধার করা এসব বিস্ফোরক নিষ্ক্রিয় করতে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। বিষয়টি নিশ্চিত করে এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়েছে এবং তা নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। তবে উদ্ধার হওয়া বিস্ফোরকগুলো সেখানে কীভাবে এলো এবং কারা এর পেছনে জড়িত রয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

29 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

গণভবনের পেছনে বাণিজ্য মেলার মাঠে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, এলাকা ঘিরে রেখেছে পুলিশ

আপডেট এর সময় : ০১:৪১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬