০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হৃদরোগ হাসপাতালে মোবাইল চোর আটক, পুলিশের সোপর্দ

Din Islam
  • আপডেট এর সময় : ০৭:৪৪:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 3

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে রোগীর স্বজন ও রোগীদের মোবাইল ফোন চুরির সময় হাতেনাতে মো. কাউসার (৩২) নামের এক চোরকে আটক করেছেন ডিএমএ পশ্চিম জোনের টহলরত আনসার সদস্যরা।

বুধবার (২৮ অক্টোবর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে হাসপাতালের ৫ম তলার ৮ নম্বর ওয়ার্ডের বারান্দা থেকে তাকে আটক করা হয়।

আনসার সূত্রে জানা যায়, আজ ভোরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দায়িত্ব পালনরত অবস্থায় আনসার সদস্যরা জানতে পারেন হাসপাতালের ওয়ার্ডে চুরির ঘটনা ঘটেছে। পরে তাৎক্ষণিক তল্লাশি ও টহলের মাধ্যমে ৫ম তলার ৮ নম্বর ওয়ার্ডের বারান্দা থেকে সাহিদা আক্তার (৩০) নামের এক রোগীর কাছ থেকে চুরি করা মোবাইল ফোন নিয়ে পালানোর সময় মো. কাউসারকে হাতেনাতে ধরে ফেলেন তারা। পরে তাকে আনসার ক্যাম্প হেফাজতে এনে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়। কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে উদ্ধারকৃত মোবাইল ফোনটি প্রকৃত মালিক রোগীর কাছে হস্তান্তর করা হয় এবং চোরকে শেরেবাংলা থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

জানা যায়, আটককৃত মো. কাউসারের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন থানার চর যমুনা গ্রামে। তার পিতার নাম আবু কালাম। বর্তমানে তিনি ঢাকার লালবাগ এলাকায় বসবাস করছিলেন।

28 October 2026

হৃদরোগ হাসপাতালে মোবাইল চোর আটক, পুলিশের সোপর্দ

ট্যাগ :

আমাদের ফেইসবুক পেইজ

abc

হৃদরোগ হাসপাতালে মোবাইল চোর আটক, পুলিশের সোপর্দ

আপডেট এর সময় : ০৭:৪৪:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬