১০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমবাগান থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৩:১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / 20

আমবাগান থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

রাজশাহী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৫) একটি দল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আমবাগান থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে এসআরবির সদস্যরা। তবে এর সাথে জড়িত কেউ আটক হয়নি।

আজ শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে এসআরবি-৫ রাজশাহীর সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এসআরবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি দল রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শাহাবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আমবাগানে অভিযান চালায়।

এ সময় আমবাগানের ভেতরে থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। উদ্ধার করা অস্ত্র ও গুলিগুলো নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল বলে ধারণা করছে এসআরবি। উদ্ধার করা অস্ত্র, গুলি ও ম্যাগাজিন শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

12 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

আমবাগান থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

আপডেট এর সময় : ০৩:১২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬