০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আইডিআরএ’র লোগো ব্যবহার করে ভুয়া সার্কুলার প্রচার: জরুরি সতর্কতা জারি

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৫:২৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 33

আইডিআরএ’র লোগো ব্যবহার করে ভুয়া সার্কুলার প্রচার: জরুরি সতর্কতা জারি

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নাম এবং লোগো ব্যবহার করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ভুয়া সার্কুলার প্রচার করা হচ্ছে। এর মধ্যে একটি নথিতে বীমা কোম্পানিগুলোর পেইডআপ ক্যাপিটাল বা পরিশোধিত মূলধন ৩০০ কোটি টাকা করার নির্দেশনার কথা বলা হয়েছে। অন্য নথিতে মোটর বীমার প্রথম পক্ষের কমপ্রিহেনসিভ ইন্স্যুরেন্স কভারেজের প্রিমিয়াম হার নির্ধারণের তথ্য দেওয়া হয়েছে। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) এক জরুরি গণবিজ্ঞপ্তিতে আইডিআরএ স্পষ্ট জানিয়েছে, এই দুটি নথির কোনোটিই তাদের দপ্তর থেকে জারি করা হয়নি এবং এগুলো সম্পূর্ণ বিভ্রান্তিকর।

প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, বিষয়টির তদন্ত চলছে এবং ভুয়া তথ্য ছড়ানোর পেছনে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে জনসাধারণ, বীমা গ্রাহক, বীমা প্রতিষ্ঠান এবং গণমাধ্যমকর্মীদের এ ধরনের ভুয়া নথি থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। যেকোনো তথ্য বা সার্কুলারের সত্যতা নিশ্চিত করতে আইডিআরএ’র অফিসিয়াল ওয়েবসাইট ও অনুমোদিত মাধ্যম অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া গণমাধ্যমকর্মীদের সংবাদ প্রকাশের পূর্বে সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করে তথ্য যাচাই করে নেওয়ার অনুরোধ জানিয়েছে আইডিআরএ।

11 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

আইডিআরএ’র লোগো ব্যবহার করে ভুয়া সার্কুলার প্রচার: জরুরি সতর্কতা জারি

আপডেট এর সময় : ০৫:২৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬