১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, কাজ করছে ১০ ইউনিট

Din Islam
  • আপডেট এর সময় : ০৯:৫২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 4

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে। তবে চার ঘণ্টা পার হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

আগুনের সর্বশেষ অবস্থা নিয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট কাজ করছে। ভেতরে তেমন আগুন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সরু রাস্তা হওয়ায় আগুনে নেভাতে অনেকটা বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত ভেতরে কেউ আটকে থাকার সংবাদ পাওয়া যায়নি।

এর আগে, তিনি বলেছিলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনে প্রচণ্ড ধোঁয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের।

তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

13 October 2026

৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, কাজ করছে ১০ ইউনিট

ট্যাগ :

আমাদের ফেইসবুক পেইজ

abc

৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, কাজ করছে ১০ ইউনিট

আপডেট এর সময় : ০৯:৫২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬