০৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকিতে নতুন কমিটি ২ মাস হলেও ‎কোন কর্মসূচি করতে পারেনি যুবদল

Jakir Hossain
  • আপডেট এর সময় : ১২:৫৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 17

দুমকিতে নতুন কমিটি ২ মাস হলেও ‎কোন কর্মসূচি করতে পারেনি যুবদল

পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণার দুই মাস পার হলেও উপজেলা সদরে কোনো কর্মসূচি পালন করতে পারেনি সংগঠনটির নতুন নেতৃত্ব।
‎
‎বিভিন্ন সূত্রে জানা যায়, কমিটির অধিকাংশ কর্মসূচি সীমাবদ্ধ রয়েছে উপজেলার লেবুখালী ইউনিয়নের পাগলার মোড় ও ইউনিয়ন বিএনপির কার্যালয় কেন্দ্রিক। এতে উপজেলা সদরে সংগঠনটির সাংগঠনিক তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে।
‎
‎গত ২৬ আগস্ট যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের অনুমোদনক্রমে যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়।
‎
‎ঘোষিত কমিটিতে জাকির হোসেন মিলনকে সভাপতি, মিজানুর রহমান লাল মিয়াকে সিনিয়র সহ-সভাপতি, মো. সাইদুর রহমান খানকে সহ-সভাপতি, জাহিদুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক, মো. মাইনুল ইসলাম খানকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং কামাল খানকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
‎
‎কমিটি ঘোষণার পর থেকেই সংগঠনের অভ্যন্তরে অসন্তোষের বিষয়টি সামনে আসে। ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি—এমন অভিযোগকে কেন্দ্র করে ২৮ আগস্ট নতুন ও পুরোনো কমিটির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন নতুন কমিটির আনন্দমিছিল দুমকি উপজেলা পরিষদের সামনে প্রতিহত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
‎
‎এরপর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্যের আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটির নেতাদের উপস্থিতি দেখা গেলেও তাঁরা মঞ্চের এক পাশে অবস্থান করেন বলে সামাজিক যোগাযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
‎
‎স্থানীয় সূত্রগুলোর ভাষ্য, কমিটি ঘোষণার পর থেকে দুমকি উপজেলা সদরের প্রধান এলাকায় কিংবা উপজেলা গেটের পূর্ব পাশে নতুন কমিটির উদ্যোগে কোনো কর্মসূচি পালিত হয়নি। তাঁদের কার্যক্রম মূলত লেবুখালী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় ও পাগলার মোড়কেন্দ্রিক।
‎
‎তবে উপজেলা সদরে কর্মসূচি না হওয়ার কারণ সম্পর্কে নতুন কমিটির নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।
‎
‎নতুন কমিটি ঘোষণার পর দুই মাস পেরিয়ে গেলেও উপজেলা সদরে সাংগঠনিক কার্যক্রম দৃশ্যমান না হওয়ায় কমিটির কার্যকারিতা ও সাংগঠনিক সক্ষমতা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে নতুন কমিটির নেতাদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা যুক্ত করা হবে।

28 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

দুমকিতে নতুন কমিটি ২ মাস হলেও ‎কোন কর্মসূচি করতে পারেনি যুবদল

আপডেট এর সময় : ১২:৫৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬