০৪:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার ঈশ্বরদীতে পাওনা টাকার দাবিতে ৩ ঘণ্টা আটকে রইল ব্যবসায়ীর লাশ

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৩:১৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 17

পাবনার ঈশ্বরদীতে পাওনা টাকার দাবিতে ৩ ঘণ্টা আটকে রইল ব্যবসায়ীর লাশ

পাবনার ঈশ্বরদীতে ইটভাটা ব্যবসায়ী উজ্জ্বল মল্লিকের (৪৫) মৃত্যুর পর পাওনা টাকার দাবিতে তাঁর লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের মল্লিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দীর্ঘ প্রায় তিন ঘণ্টা আলোচনার পর পাওনা টাকা পরিশোধের লিখিত আশ্বাসে তাঁর দাফন সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভোগার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার সকালে উজ্জ্বল মল্লিকের মৃত্যু হয়। পরে মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে ইটভাটা ব্যবসার সুবাদে টাকা পাওনা রয়েছে দাবি করে কয়েকজন ব্যক্তি দাফনে বাধা দেন। নিহতের দ্বিতীয় স্ত্রী চুমকি খাতুনও এ বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর পেয়ে ঈশ্বরদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) মকুল হোসেন জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পরিবারের পক্ষ থেকে পাওনা টাকা পরিশোধের লিখিত প্রতিশ্রুতি দেওয়া হলে পাওনাদারেরা দাফনে সম্মতি দেন। পরে বিকেলে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

28 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

পাবনার ঈশ্বরদীতে পাওনা টাকার দাবিতে ৩ ঘণ্টা আটকে রইল ব্যবসায়ীর লাশ

আপডেট এর সময় : ০৩:১৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬