০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনী’র রংমহলে বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন মালামাল উদ্ধার; আটক ০১

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০২:২৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / 15

গাংনী’র রংমহলে বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন মালামাল উদ্ধার; আটক ০১

সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ গাংনীর সীমান্তে রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, ইয়াবা, স্বর্ণের আংটিসহ বিভিন্ন মালামাল উদ্ধার এবং একজন ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
‎
‎২৯ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক ২১:৩০ ঘটিকায় খাসমহল নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ রুবেল হোসেন (পিতাঃ মোঃ নজরুল ইসলাম, গ্রামঃ শেওড়াতলা, ডাকঘরঃ করমদি, থানাঃ গাংনী, জেলাঃ মেহেরপুর)-কে ভারতীয় ০১ বোতল মদ, ১০ পিস ইয়াবা, ০১টি স্বর্ণের আংটি, ০১টি এয়ারপড, ০২টি সিম কার্ড ও ০১টি মোবাইল ফোনসহ আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৭৮,৪২০ (আটাত্তর হাজার চারশত বিশ) টাকা।
‎
‎আটকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল গাংনী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে*।

30 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

গাংনী’র রংমহলে বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন মালামাল উদ্ধার; আটক ০১

আপডেট এর সময় : ০২:২৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬