০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতির বাসার সামনে একাধিক ককটেল বিস্ফোরণ,গ্রেফতার ৪

Din Islam
  • আপডেট এর সময় : ০৪:০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / 3

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর কলাবাগানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর এক বিচারপতির বাসার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে বিচারপতির বাসার সামনে চার থেকে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ দল সেগুলো নিষ্ক্রিয় করে।

ডিসি শেখ জাহিদুল ইসলাম আরও জানান, বিস্ফোরণের পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সহায়তায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

30 October 2026

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতির বাসার সামনে একাধিক ককটেল বিস্ফোরণ,গ্রেফতার ৪

ট্যাগ :

আমাদের ফেইসবুক পেইজ

abc

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতির বাসার সামনে একাধিক ককটেল বিস্ফোরণ,গ্রেফতার ৪

আপডেট এর সময় : ০৪:০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬