০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে তুরস্ক যাচ্ছেন নওগাঁর রেজা

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০২:৪৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / 22

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে তুরস্ক যাচ্ছেন নওগাঁর রেজা

জাতিসংঘের ৩১তম আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন নওগাঁর পত্নীতলার তরুণ জলবায়ুকর্মী মো. মামুনুর রেজা স্বাধীন। আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় দুই সপ্তাহব্যাপী বিশ্বনেতা, নীতিনির্ধারক ও পরিবেশবিদদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলন। এতে যোগ দিতে আগামী ২ নভেম্বর বাংলাদেশ থেকে রওনা দেবেন তিনি। এই সম্মেলনে নওগাঁ থেকে প্রথমবারের মতো কেউ প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুনুর রেজা মূলত বরেন্দ্র এলাকার তীব্র খরা, সুপেয় পানির সংকট, অনিয়মিত বৃষ্টিপাত এবং কৃষির ওপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরবেন। তিনি নওগাঁভিত্তিক যুব সংগঠন ‘ভয়েস’-এর প্রতিষ্ঠাতা এবং ‘মিশন গ্রিন বাংলাদেশ’-এর প্রচার সমন্বয়ক হিসেবে দীর্ঘদিন ধরে পরিবেশ আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখছেন।

সম্মেলনে মামুনুর জলবায়ু অভিযোজন, ক্ষয়ক্ষতি ও লোকসান (Loss and Damage) এবং জলবায়ু তহবিলের ন্যায্য ব্যবহারের দাবি জানানোর পরিকল্পনা করেছেন। তাঁর মতে, আন্তর্জাতিক অর্থায়নের বড় অংশ আমলাতান্ত্রিক কাজে অপচয় না করে মাঠপর্যায়ের ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছানো জরুরি। মূল অধিবেশনের পাশাপাশি বিভিন্ন পার্শ্ববৈঠকে বক্তব্য দেওয়ার এবং বরেন্দ্র অঞ্চলের বাস্তব তথ্য-উপাত্ত বাংলাদেশ প্রতিনিধি দলের কাছে হস্তান্তরের পরিকল্পনাও রয়েছে তাঁর।

সম্মেলন শেষে অর্জিত অভিজ্ঞতা স্থানীয় তরুণদের মাঝে ছড়িয়ে দেওয়া এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তরুণ সমাজকে সচেতন ও সক্রিয় করে তোলাই তাঁর মূল লক্ষ্য।

30 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে তুরস্ক যাচ্ছেন নওগাঁর রেজা

আপডেট এর সময় : ০২:৪৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬