০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলের এইচএসসি পাস: চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০১:৪৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 6

ছেলের এইচএসসি পাস: চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন জেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি শাহজাহান খানের ছেলে জোনায়েব ইসলাম মাহি। ছেলের পাসের পর আনন্দিত বাবা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেলের ছবি সহ অভিনন্দন জানিয়ে একটি পোস্ট দেন।

সামাজিক মাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়ার পরপরই বিষয়টি আলোচনায় আসে। এর পরেই কেন্দ্রীয় ছাত্রদল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মেয়াদোত্তীর্ণ চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালে শাহজাহান খানকে সভাপতি ও মোমিনুর রহমান মোমিন মালিতাকে সাধারণ সম্পাদক করে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল। দীর্ঘ দিন অতিবাহিত হলেও সেখানে নতুন কোনো কমিটি গঠিত হয়নি। কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই বিলুপ্তির সিদ্ধান্ত অনুমোদন দেন এবং জানানো হয় খুব শিগগিরই ইউনিট দুটিতে নতুন কমিটি ঘোষণা করা হবে।

2 November 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

ছেলের এইচএসসি পাস: চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

আপডেট এর সময় : ০১:৪৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬