১১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার মেগা প্রকল্প: ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

Jakir Hossain
  • আপডেট এর সময় : ১১:২০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 6

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার মেগা প্রকল্প: ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে ৪ হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ‘মোংলা বন্দরের সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন মোংলা বন্দর কর্তৃপক্ষ (এমপিএ)-এর বাস্তবায়নে বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে পরিচালিত এ প্রকল্পে ‘এক্সিম ব্যাংক অব চায়না’ প্রায় ৩৩৫.৭৮ মিলিয়ন মার্কিন ডলারের সফট লোন প্রদান করছে। প্রকল্পটির ইপিসি ঠিকাদার হিসেবে কাজ করছে চীনা প্রতিষ্ঠান ‘সিসিইসিসি’। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসানসহ উচ্চপদস্থ দেশি-বিদেশি কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

প্রকল্পটির অধীনে ৩৬৮ মিটার দৈর্ঘ্যের দুটি নতুন কনটেইনার জেটি (১০ ও ১১ নম্বর) নির্মাণের পাশাপাশি আধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম এবং মোট ১ লাখ ২৬ হাজার বর্গমিটারে বেশি আয়তনের লোডেড, খালি ও বিপজ্জনক পণ্য হ্যান্ডলিং ইয়ার্ড গড়ে তোলা হবে। এটি সম্পন্ন হলে মোংলা বন্দরের বছরে অতিরিক্ত প্রায় ৩ লাখ ৯৪ হাজার টিইইউ (TEU) কনটেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা তৈরি হবে, যা সামুদ্রিক বাণিজ্যে নতুন গতি সঞ্চার করবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। এই সফরে ‘ইনভেস্ট বাংলাদেশ’ ও ‘সিআরসিসি’-এর মধ্যে একটি যৌথ বিনিয়োগ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। প্রকল্পটির সফল বাস্তবায়ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্পায়ন, আঞ্চলিক যোগাযোগ ও জাতীয় অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ইতিবাচক ভূমিকা রাখবে।

5 November 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার মেগা প্রকল্প: ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আপডেট এর সময় : ১১:২০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬