০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসায়ী নাসির উদ্দিনের মামলায় নায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৬:১৫:২০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 11

ব্যবসায়ী নাসির উদ্দিনের মামলায় নায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় চিত্রনায়িকা পরীমণির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য থাকলেও অসুস্থতার (এলার্জিজনিত রোগ) কারণ দেখিয়ে পরীমণির আইনজীবী সময়ের আবেদন করেন। অন্যদিকে বাদীপক্ষ আসামির জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

এর আগে, ২০২১ সালের ৬ জুলাই সাভারের বোট ক্লাবে ভাঙচুর, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন। মামলায় পরীমণি ছাড়াও তার সহযোগী জুনায়েদ বোগদাদী জিমি ও ফাতেমা তুজ জান্নাত বনিকে আসামি করা হয়। তদন্ত শেষে পিবিআই পরীমণি ও জিমের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার প্রতিবেদন দাখিল করলে তারা পরবর্তীতে আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন।

4 November 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

ব্যবসায়ী নাসির উদ্দিনের মামলায় নায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট এর সময় : ০৬:১৫:২০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬