০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে বাঁশঝাড় থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Jaffrey Alam
  • আপডেট এর সময় : ১০:২৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • / 221

নিখোঁজের দুইদিন পর জয়পুরহাটে একটি বাঁশঝাড় থেকে নুর আলম নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার ভাদশা ইউনিয়নের বুজরুক গ্রামের একটি বাঁশঝাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিহত নুর আলম জেলার সদর উপজেলার ভাদশা ইউনিয়নের ছিট ডালিম্বা গ্রামের এবন মন্ডলের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে মঙ্গলবাড়ী বাজারের নিজ দোকান থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যান নুর আলম। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। পরে বুধবার বুজরুক গ্রামের একটি কবরস্থানের পাশের বাঁশঝাড়ে এক মহিলা পাতা ঝাড় দিতে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। এসময় সে প্রতিবেশিদের বিষয়টি জানালে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এলাকায় মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।

30 October 2026

জয়পুরহাটে বাঁশঝাড় থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আমাদের ফেইসবুক পেইজ

abc

জয়পুরহাটে বাঁশঝাড় থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট এর সময় : ১০:২৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪