০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘হাসিনার পরিণতি না চাইলে ভারত নয়, জনগণের ম্যান্ডেটকে গুরুত্ব দিন’

Jaffrey Alam
  • আপডেট এর সময় : ০৮:০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • / 192

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, যদি শেখ হাসিনার মতো পরিণতি না চান, তাহলে বহিরাগত শক্তির আশীর্বাদ নয়, জনগণের ম্যান্ডেটই হবে ক্ষমতায় আসার একমাত্র অবলম্বন।  বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যন্তরীণ ও বহিরাগত ষড়যন্ত্র হচ্ছে।অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বদ্ধমূল ধারণা জন্মেছে-ভারতের আশীর্বাদ ছাড়া মনে হয় বাংলাদেশে ক্ষমতায় আসা যায় না। তারা যেভাবে বক্তব্য দিচ্ছে স্বাধীন দেশের মানুষের জন্য তা অত্যন্ত কলঙ্কজনক।  আপনারা যদি মনে করেন ভারতের আশীর্বাদ ছাড়া এদেশে ক্ষমতায় আসা যায় না, তাহলে বলতে হয় শেখ হাসিনার চেয়ে বেশি তো ভারতের আশীর্বাদ কারো ছিল না, সেই শেখ হাসিনার কি পরিণতি বাংলাদেশের জনগণ করেছে তা আপনারা স্পষ্টভাবে দেখতে পেয়েছেন। আপনারা যদি ভবিষ্যতে সে ধরনের পরিণতির সম্মুখীন হতে না চান বাংলাদেশের জনগণের ম্যান্ডেটকেই ক্ষমতায় আসার একমাত্র উপায় হিসেবে গ্রহণ করুন।
শনিবার (৩০ নভেম্বর) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার দুর্গারাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার (আসিফ মাহমুদ) জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।  তিনি আরও বলেন, পতিত স্বৈরাচারের সময় কুমিল্লাকে বিভিন্ন সময়ে বঞ্চিত করা হতো। এই অঞ্চলের মানুষের দাবি কুমিল্লাকে প্রশাসনিক বিভাগ করার- এ বিষয়ে আলোচনা করব এবং দ্রুত তা বাস্তবায়নের জন্য প্রচেষ্টা নিব। আমিও বলব যদি এখানে বিভাগ হয় তাহলে কুমিল্লা নামেই হবে।

অনুষ্ঠানে কুমিল্লা ও অন্যান্য জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া কুমিল্লা জেলার মোট ৩৫ জন শহীদের পরিবারকে অর্থ সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে মুরাদনগর উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও বিশিষ্টজনেরা বক্তব্য দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন, বিএনপি নেতা শাহ মোফজ্জল হোসেন কায়কোবাদের ভাই কাজী জুন্নুন বসরী, জাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ কফিল উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন মাহমুদ, সোনাকান্দা দরবার শরিফের প্রতিনিধি কামরুল হাসান, হেফাজতে ইসলামের প্রতিনিধি মুফতি সাদেকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা আ ন ম ইলিয়াস, সাবেক আমির মনসুর মিয়া, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মুরাদনগর উপজেলা সভাপতি এমএম মনিরুল ইসলামসহ অন্যান্যরা।

সঞ্চালনা করেন সমন্বয়ক তরিকুল ইসলাম। এর আগে দুপুরে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

13 September 2026

‘হাসিনার পরিণতি না চাইলে ভারত নয়, জনগণের ম্যান্ডেটকে গুরুত্ব দিন’

ট্যাগ :
abc

‘হাসিনার পরিণতি না চাইলে ভারত নয়, জনগণের ম্যান্ডেটকে গুরুত্ব দিন’

আপডেট এর সময় : ০৮:০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪