মানসিক ভারসাম্য হারাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রায়হান; মাথায় এখনও বয়ে বেড়াচ্ছেন গুলি
- আপডেট এর সময় : ১১:০৩:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
- / 82
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাথাসহ সারা দেহে ১৭টি গুলি লাগে মাদারীপুরের শিবচরের রায়হান আহমেদ নামের এক মাদ্রাসার ছাত্রের। হতদরিদ্র পরিবারের রায়হান অত্যন্ত মেধাবী হলেও মাথায় গুলিবিদ্ধ হবার পরে এখন অনেকটাই মানুষিক ভারসাম্যহীন হয়ে পড়ছেন। রায়হানের পরিবার জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেইটের সামনে গুলিবিদ্ধ হয় রায়হান আহমেদ। শরীরের বিভিন্ন স্থান থেকে ১৭টি গুলি বের করা হলেও সিটি স্ক্যান পরীক্ষায় জানাযায় তার মাথায় আরো দুটি গুলি রয়েছে। অর্থ সংকটে এখন চিকিৎসা ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে পরিবারটি। ১৭টি গুলিবিদ্ধ হবার পরেও রায়হান যে বেঁচে আছে এতেই আনন্দিত তার পরিবার। কিন্তু মাথায় গুলি রয়ে যাওয়া ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন এক সমেয়ের দুরন্ত রায়হান। ফিকে হয়ে গেছে তার মুখের হাসিও। সন্তানের সঠিক চিকিৎসা না করাতে পরার বুক ফাটা আর্তনাদ রায়হানের বাবার। যদিও সেই আর্তনাদে এখনও পর্যন্ত নেউ সাড়া দেননি। এমনকি সরকারের পক্ষ থেকেও করা হয়নি রায়হানের উন্নত চিকিৎসার ব্যবস্থা। এলাকাবাসী জানায়, শুরুতে বিভিন্ন সময় বিভিন্ন ব্যাক্তিবর্গ রায়হানের খোঁজ খবর নিয়েছিলেন। দিয়েছিলেন উন্নত চিকিৎসা ও আর্থিক সহযোগিতার বুক ভরা আশ্বাস। কিন্তু সময়ের সাথে সাথে সে সবকিছুই ভুলে গেছেন সবাই। কেউ এখন খোঁজও নেয় না স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে গিয়ে দেশের জন্য করুণ পরিনতির স্বীকার এই রায়হানের। এদিকে রায়হানের উন্নত চিকিৎসার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার পারভীন খানম। তিনি বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্ররা যেন চিকিৎসায় অভাবে মৃত্যুর দিকে ধাবিত না হয় সেই ব্যবস্থা করবে সরকার। শিগগিরই বিষয়টি উদ্ধর্তন কর্মকর্তাদেরন জানানো হবে। শুধু আশ্বস নয়, রায়হানের উন্নত চিকিৎসা নিশ্চিতের সঙ্গে তার পরিবারকে সরকারি সহযোগিতা দেয়ার দাবি স্থানীয়দের।




















