০২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২২ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার

Shuvo Ahmed
  • আপডেট এর সময় : ১২:০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / 416

চলতি মাসের প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ১০ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ২৩ হাজার ৪৩৬ কোটি ৬২ লাখ (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, অক্টোবরের প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ১০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৭৯ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

এদিক, চলতি বছরের ১ জুলাই থেকে ২২ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৯৫০ কোটি ৭০ হাজার ডলার। গত বছরের ১ জুলাই থেকে ২২ অক্টোবর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৮৩৩ কোটি ৪০ লাখ ডলার। এ সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ১০ শতাংশ।

1 November 2026

২২ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার

ট্যাগ :

আমাদের ফেইসবুক পেইজ

abc

২২ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার

আপডেট এর সময় : ১২:০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫